চৌদ্দগ্রাম দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা ও পৌর বিএনপির মত বিনিময়
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সনাতনী সম্প্রদায়ের সাথে উপজেলা ও পৌর বিএনপির শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু সুভাষ বণিক। শনিবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি বাবু তাপস কুমার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার বাবু শৈলপতি নন্দন চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্ট যুগ্ম আহবায়ক বাবু বিপ্লব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ চক্রবর্তী, উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাধারণ সম্পাদক বাবু আশীষ কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল সাহা, পৌরসভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি বাবু অনিল বনিক, সাধারণ সম্পাদক লিটন দাস, সাংগঠনিক সম্পাদক বাবু লিটন সাহা, উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট যুগ্ম সম্পাদক বাবু রতন দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক খোরশেদ আলমসহ ২২টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
