শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্ছে – নোবিপ্রবি ভিসি
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ডিজিটাল এন্ট্রিপ্রিনরশিপ এন্ড ইনোভেশন ইকো-সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিইআইইডি) প্রজেক্ট ডিরেক্টর মন্জুর মোহাম্মদ শাহরিয়ার। প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন মন্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ইনোভেশন হাবের অনুমোদন হয়েছে। আমরা অচিরেই এ হাব প্রতিষ্ঠা করবো। আমাদের চাওয়া নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় উন্নতি করুক এবং র্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থান অর্জন করুক। এ সময় তিনি বেগমগঞ্জের হাইটেক পার্ককে নোবিপ্রবির সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে ইনোভেশন হাবের জন্য নোবিপ্রবি ক্যাম্পাসে প্রস্তাবিত স্থান পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলসহ প্রতিনিধিদল।
