বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কলিমউল্লাহ গ্রেফতার

ঢাকা, ০৭ আগস্ট, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি’র) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *