নোবিপ্রবিতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক সেমিনার

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৪ জুন, ২০২৬ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে “নোবিপ্রবি’র অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ভালো অবস্থানে দেখতে চাই এবং সেজন্য শিক্ষা, গবেষণা এবং এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিজ সহ সবকিছুতে ভালো করতে হবে। শিক্ষা গবেষণায় ভালো করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার। সেগুলো করার জন্যই আমাদের ভবিষ্যতের মাস্টার প্ল্যান কি হওয়া উচিৎ সেটা আমরা করতে যাচ্ছি। আমরা হয়তোবা একদিন থাকবোনা কিন্তু এ মাস্টার প্ল্যান তৈরী করে গেলে অদূর ভবিষ্যতে আমাদের উত্তরসূরী হিসেবে তোমরা সেটি বাস্তবায়ন করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মাসুদ। নোবিপ্রবি প্রধান প্রকৌশলী এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. জামাল হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *