চৌদ্দগ্রাম শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৭ আগস্ট ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম শনিবার (১৬ই আগষ্ঠ) সকালে চাঁন্দিশকরা শ্রী শ্রী কালিমন্দিরের প্রাঙ্গনে শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা (দঃ) বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা।
বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসসভা আহবায়ক জি.এম তাহের পলাশী। শ্রী শ্রী কালি মন্দিরের সভাপতি ও চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপসেন গুপ্ত।
আলোচনা সভায় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন মামুন, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদ, আমিনুল ইসলাম ছুট্ট, মাষ্টার নান্টু চন্দ্র দেবনাথ, কিশোর চৌধুরী, নরেশ বণিক, সঞ্জয় সাহা প্রমুখ। আলোচনার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী চৌদ্দগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থান প্রদক্ষিণ করেন।
