চৌদ্দগ্রাম নবাগত ইউএনও নুরুল আমিনের যোগদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ ডিসেম্বর, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. নুরুল আমিন। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেনের স্থলাভিষিক্ত হলেন। ইউএনও হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল। গত মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যোগদান করেন তিনি।

এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বগুড়ার ধুনট ও গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এবং সর্বশেষ তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত মো. নুরুল আমিনের জন্ম নাটোর জেলায়। ৩৭তম বিসিএস’র মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে কাজে যোগদান করেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘সাংবাদিক মহলসহ সকলের সহযোগিতায় চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়ন কাজ এগিয়ে নিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *