চৌদ্দগ্রাম টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ শুভ উদ্ভোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ অক্টোবর, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : টিকা নিয়ে ভীতি দূর করতে ও উপজেলার মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করতে নিজের ১৪ মাস বয়সী মেয়েকে টিকাদানের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন। সারাদেশে একযোগে শুরু হওয়া টিকাদান কর্মসূচির প্রথম দিনে রবিবার (১২ই অক্টোবর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড খাবার ও পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত রোগ। এই জন্য আমাদেরকে স্যানিটাইজেশন এর উপর জোর দিতে হবে। ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাঈদ আল মনছুর, মুন্সীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেনসহ সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *