চৌদ্দগ্রাম আইনশৃঙ্খলা কমিটির সভায় বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৪ আগষ্ট, ২০২৬ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এম.পি। মঙ্গলবার (৪ঠা আগষ্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এ্যাড. মো. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী, চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ভিপি শাহাবুদ্দিন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মামুন মজুমদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের চৌদ্দগ্রামের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলেন। মাদক ব্যবসায়ীদের পুর্বের তালিকা এবং নতুন করে তালিকা প্রণয়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিকট আহবান জানান।
এসময় তিনি দ্রুততর সময়ের মধ্যে উপজেলার উন্নয়ন বঞ্চিত সড়কগুলো দ্রুত উন্নয়নের আওতায় আনারও প্রতিশ্রুতি প্রদান করেন। পরে বিকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মাননীয় বিরোধী দলীয় উপনেতা, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মাননীয় সংসদ সদস্য এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম, চিকিৎসাসেবার পরিবেশ, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রোগী, রোগীর স্বজন, উপস্থিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার অগ্রগতি, বিভিন্ন জাতীয় স্বাস্থ্য কর্মসূচি এবং জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গৃহীত উদ্যোগ সম্পর্কে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করেন। মতবিনিময় সভায় হাসপাতালের সেবার মান, জনবল পরিস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
মাননীয় সংসদ সদস্য হাসপাতালে প্রদত্ত বিভিন্ন স্বাস্থ্যসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সীমিত জনবল ও আবাসন সংকটের মধ্যেও চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান অব্যাহত রাখায় তাদের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, (টহড় ঈযধঁফফধমৎধস) আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
