ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় ভিসিকে ফুলেল শুভেচ্ছা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১১ আগষ্ট, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম সোমবার (১১ই আগষ্ট) সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম, ডীন প্রফেসর ড. মোহাম্মদ অলি উল্যাহ ও রেজিষ্ট্রার মোহাম্মদ আইউব হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা কর্তৃপক্ষ।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মু. ইব্রাহিম, অধ্যক্ষ একে এম শামছুদ্দিন, উপাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, অভিভাবক সদস্য লিয়াকত শিকদার। এ সময় ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন।
তিনি বলেন, মাদরাসার শিক্ষার মান উন্নয়য়নে শিক্ষকদেরকে নিরলস পরিশ্রম করতে হবে। কারণ অতীতে এদেশে আলেম ওলামা ও মাদরাসা শিক্ষার প্রতি অবহেলা করা হয়েছে। এ জাতীয় নোংরা মানসিকতা পরিবর্তন করতে হবে। আশা করি, সকল পক্ষের আন্তরিক সহযোগিতায় মাদরাসার শিক্ষার উন্নত করতে সক্ষম হবো।
